শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২২-০২-১৩
ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার ওপর কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর ‘ধ্বংসাত্মক’ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ফোনালাপ থেকে ইউক্রেন ইস্যুতে কোনো সমাধান না আসায় শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডেরেক চোলেট এই হুঁশিয়ারি দেন।
তবে ইউক্রেন সংকট নিরসনে এখনো কূটনীতিক সমাধান সম্ভব বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
এদিকে, ইউক্রেন সীমান্তের তিন দিকেই ঘিরে রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, পশ্চিমা ও ইউক্রেন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনে খুব দ্রুত সময়ে হামলা চালাবে রাশিয়া।
এর মধ্যে ক্রিমিয়ায়, দুই দেশের সীমান্তবর্তী রাশিয়ার অংশ এবং উত্তরে বেলারুশে সেনা শক্তি বাড়িয়ে চাপ সৃষ্টি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
ইউক্রেইন এবং পশ্চিমা গোয়েন্দারা এ তিন এলাকাকে রণক্ষেত্র হিসেবে নজরে রাখছেন। এর প্রত্যেকটি এলাকাতেই রুশ সামরিক বাহিনীর অবস্থান পরিবর্তন চিহ্নিত করা হয়েছে।
যদি ইউক্রেনে আক্রমণ করা হয়, সেটি কোথা থেকে শুরু হবে তা স্পষ্ট নয়। তবে রাশিয়া ইউক্রেনের তিনটি পয়েন্টে বেশ চাপ সৃষ্টি করেছে। ক্রিমিয়ার দক্ষিণে, দুদেশের সীমান্তের অংশে ও বেলারুশের দক্ষিণে।
২০১৪ সালে রাশিয়া তাদের ভূখণ্ডে উপদ্বীপ ক্রিমিয়াকে যুক্ত করে। এই দ্বীপ এখন ইউক্রেনে হামলার ক্ষেত্র হয়ে উঠেছে। তবে এটি নিশ্চিত নয় যে, মস্কো ক্রিমিয়া থেকে আদৌ ইউক্রেনে হামলা করবে কিনা, তবে সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়াও শুরু করেছিল। এটি ইউক্রেনে হামলার আরও সম্ভাবনা জাগিয়ে তুলেছিল।
সিঙ্গাপুরের ক্রিকেটার বিক্রি হলেন সোয়া ৮ কোটিতে
আইপিএলের ১৫তম আসরের নিলামে রীতমতো হইচই ফেলে দিয়েছেন আইসিসির সহযোগী সদস্য দেশ সিঙ্গাপুরের এক তারকা ক্রিকেটার।
সিঙ্গাপুরের অলরাউন্ডার টিম ডেভিডকে সোয়া ৮ কোটি টাকা খরচ করে দলে নিলো রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের রেকর্ড পাঁচ আসরের শিরোপাজয়ী দলটি সিঙ্গাপুরের ক্রিকেটারকে দলে নেয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরের নিলামে অবিক্রীত রয়েছেন বিভিন্ন দেশের একাধিক তারকা ক্রিকেটার।
রোববার দুপুর সাড়ে ১২টায় বেঙ্গালুরুর একটি হোটেলে শুরু হয় দ্বিতীয় দিনের নিলাম। প্রথম দিনের নিলামে দল পাননি সাকিব আল হাসান, ডেভিড মিলার, স্টিভ স্মিথরা। গত দিনের মতো আজও অপ্রত্যাশিতভাবে দল পাননি ডেভিড মালান, মারনাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও এউইন মরগ্যান, জিমি নিশাম ও লুঙ্গি এনগিডিরা।
গতকাল নিলামে অবিক্রিত থাকেন ২ কোটি ভিত্তি মূল্যে থাকা বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
রোববার দল পাননি ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ উপহার দেওয়া অধিনায়ক ইয়ন মরগান। তিনি আইপিএলের গত আসরে নেতৃত্ব দেন কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু আইপিএলের এবারের আসরে দেড় কোটি ভিত্তি মূল্যে থাকা মরগানকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
দেড় কোটি মূ্ল্যে থাকা ভারতের তারকা পেসার ইশান্ত শর্মাও নিলামে অবিক্রীত। দল পাননি দক্ষিণ আফ্রিকার তারকা পেগার লুঙ্গি এনগিডি। ২০ লাখ বেস প্রাইজে থাকা শচিন ববি ও বিরাট সিং।
দল পাননি ক্যারিবীয় ব্যাটিং দানব এভিন লুইস, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, ভারতীয় টেস্ট তারকা করুন নায়ার। দল পাননি নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ইস সৌদি, নিল কোল্টার নিল, ক্রিস জর্ডান, মার্নাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও ডেভিড মালান।
প্রসঙ্গত, শনিবার প্রথম দিনে ৯৭জন খেলোয়াড়ের নিলাম হয়।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited